বদরউদ্দিন কামরানসহ নেতৃবৃন্দের মাগফেরাত কামনায় খাদিমনগর আ’লীগের দোয়া মাহফিল
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আবদুল্লাহ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি, সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বদর উদ্দিন আহমদ কামরানের রূহের মাগফিরাত কামনা এবং প্রাণঘাতী করোনাভাইরাস থেকে হেফাজতের লক্ষে সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) বাদ আছর এয়ারপোর্ট সংলগ্ন বড়শালা জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ তারা মিয়া, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মালেক, সহ সভাপতি আব্দুল বাছির, যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক রমিজ উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ দিলোয়ার, সদর উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ শফিকুর রহমান, সদর উপজেলা যুবলীগ নেতা আব্দুস সামাদ, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হাজী আরিফ আহমদ সুমন, সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা স্পোর্টস একাডেমির সভাপতি ইকলাল আহমদ, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাজর আলী, জঙ্গি নির্মূল সন্ত্রাস প্রতিরোধ কমিটির ৩ নং ওয়ার্ড সভাপতি আজাদ আহমদ সাদ, যুবলীগ নেতা সাদ্দাম হোসেন, লিটন খান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ মিয়া, আবুল হোসেন, ছাত্রলীগ নেতা মোঃ সাদাত হোসেন, যুবলীগ নেতা আবুল কালাম, আরিফ হোসেন, পাপ্পু মিয়া, মোঃ জাবেদ, মোঃ আলমাছ প্রমূখ।
Related News
দেশের অর্থনীতিকে সচল রাখতে ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মহাপরিচালক ফারুক আহমেদ
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ফারুক আহমেদ বলেছেন, “বর্তমান সরকার ব্যবসাবান্ধব এবং ব্যবসারRead More
জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে রোটারি ক্লাব সিলেট পাইওনিয়ারের শিক্ষা সামগ্রী বিতরণ
রোটারি ক্লাব অব সিলেট পাইওনিয়ারের ৮ম প্রজেক্ট জান্নাতুল মাওয়া ইসলামী একাডেমীতে শিক্ষা সামগ্রী বিতরণ করাRead More

