বদরউদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ফখরুল ইসলামের শোক
সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মোঃ ফখরুল ইসলাম। তিনি মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
এক শোকবার্তায় মোঃ ফখরুল ইসলাম বলেন, সিলেট পৌরসভার চেয়ারম্যান এবং পরবর্তীতে সিলেট সিটি করপোরেশনের বারবার নির্বাচিত মেয়র হিসেবে সিলেটের উন্নয়ন এবং গণমানুষের প্রতি তার আত্মত্যাগ সিলেট সিলেটবাসী শ্রদ্ধাভরে স্মরণ করবে।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

