চীনে করোনায় মৃতের সংখ্যা হঠাৎ ১ হাজার ২’শ ৯০ জন বাড়লো
করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহানে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা হঠাৎ ১ হাজার ২৯০ জন বৃদ্ধি পেয়েছে। শুক্রবার প্রকাশিত নতুন হিসাব অনুসারে, ভাইরাসটিতে সেখানে প্রাণ হারিয়েছেন মোট ৩ হাজার ৮৬৯ জন। একইসঙ্গে বেড়েছে মোট আক্রান্তের সংখ্যাও। শহরটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২৫ জন বেড়ে ৫০ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।
উহানের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, পূর্বের হিসাবে কেবলমাত্র হাসপাতালে মারা যাওয়া ব্যক্তিদের গণনায় ধরা হয়েছিল। এখন নতুন করে মহামারিটির শুরুর দিকে যারা বাড়িতে করোনায় মারা গেছেন বা যাদের মৃত্যুর খবর হাসপাতালে নিবন্ধিত হয়নি তাদেরও যোগ করা হয়েছে।
প্রসঙ্গত, চীনে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা সত্য নয় বলে সন্দেহ প্রকাশ করেছেন বিশ্বের অনেক নেতা। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও রয়েছেন। এমতাবস্থায়, চীন নতুন এই সংখ্যা প্রকাশ করেছে।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার কার্যকরী পরিষদের পরিচিতি ও ক্যাম্পেইন মিটিং অনুষ্ঠিত
সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ দাবিসমূহ বাস্তবায়নের আহ্বান গত ২৯ অক্টোবর ২০২৬ ইংরেজি তারিখে পূর্ব লন্ডনের তাড়াতাড়ীRead More
ঢাকায় পর্তুগালের আবাসিক দূতাবাস স্থাপন ও সরাসরি ফ্লাইট চালুর দাবি বাস্তবায়নে দ্রুত কার্যক্রম গ্রহণের আহ্বান, সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখার
সিলেট বিভাগ গণদাবি পরিষদ পর্তুগাল শাখা সভাপতি হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক সুমন আহমদ সানিRead More

