করোনা আক্রান্ত সিলেটের দুই যুবকই ঢাকা ফেরত
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে করোনায় আক্রান্ত ৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের মধ্যে ২ যুবক ও এক যুবতী রয়েছেন। শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র জানান, যাদের একটু বেশী সমস্যা রয়েছে তাদের এখানে এনে চিকিৎসা দেয়া হচ্ছে। এদের মধ্যে আইসিইউ প্রয়োজন হতে পারে এমন রোগীদের প্রাধান্য দেয়া হয় বেশী।
গতকাল বুধবার সিলেট ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে পরীক্ষায় দুই জনের শরীরে ধরা পড়ে মরণব্যাধি কোভিড -১৯। আক্রান্ত দু’জনই যুবক। গতকাল বৃহস্পতিবার সকালে তাদের শরীরে করোনা শনাক্তের খবর জানায় সংশ্লিষ্টরা। এদের মধ্যে একজনের বাড়ি গোয়ানঘাট উপজেলা ও অপরজনের বাড়ি জৈন্তাপুর উপজেলায়।
বৃহস্পতিবার দুপুেরর দিকে তাদের শামসুদ্দিন হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে সিলেটে করোনা ভাইরাস আক্রান্ত দুই যুবকই ঢাকা ফেরত। তাদের মধ্যে একজন পেশায় ট্রাক চালক। ঢাকা, নারায়নগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় তিনি যাওয়া আসা করতেন। তাঁর বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার সরুফদ গ্রামে।
১২ এপ্রিল নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসার পর তিনি হোম কোয়ারেন্টিনে ছিলেন। অপরজন গোয়াইনঘাট উপজেলার ৮নং তোয়াকুল ইউনিয়নের বীর কুলিগ্রামের বাসিন্দা। তিনি ঢাকার মিরপুরে একটি রেস্টুরেন্টের বাবুর্চি ছিলেন। সেখান থেকে কয়েকদিন পূর্বে বাড়িতে আসলে তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদেRead More

