হাটখোলা ইউনিয়নে আব্দুল মালেক মেম্বারের চাল-ডাল বিতরণ
করোনা ভাইরাসে দেশে লকডাউনের কারনে নিজ কর্মস্থলে যেতে পারছেনা অনেক দিন মজুর ও দরিদ্র মানুষ। সরকারের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অনেক বিত্তবানরা তাদের সহযোগীতায় এগিয়ে আসছেন। বিভিন্ন স্থানে খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা।
আজ ৩ এপ্রিল শুক্রবার বিকেলে সিলেট সদর উপজেলার ২নং হাটখোলা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সিলেট বিভাগীয় সদস্য ও জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালেক মেম্বার তার ব্যক্তিগত তহবিল থেকে দরিদ্র মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরন করেন।
এর আগে ৩১ মার্চ মঙ্গলবার দুপুরে ৬নং টুকেরবাজার ও ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ব্যক্তিগত উদ্যোগে ২শ দরিদ্র মানুষের মধ্যে চাল-ডাল বিতরণ করেন।
Related News
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More
অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখলেন মৎস্যজীবী দল নেতা আব্দুল মালেক
অসুস্থ প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে হাসপাতালে দেখতে গিয়েছেন জেলা মৎস্যজীবী দলেরRead More

