নোয়াগাঁও দক্ষিণপার আদর্শ ইসলামী সমাজকল্যাণ সংস্থার ১৫ তম তাফসীর মাহফিল সম্পন্ন
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের নোয়াগাঁও দক্ষিণপার আদর্শ ইসলামী সমাজকল্যাণ সংস্থার তাফসীর মাহফিল সম্পন্ন হয়েছে।
২৫ ডিসেম্বর বুধবার বেলা ২টা থেকে মাহফিল শুরু হয়ে রাত সাড়ে ১২ টায় মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
পুরান কালারুকা মিছবাহুল উলূম মাদ্রাসার মুহতামিন মাওলানা খলিলুর রহমান ও মোগলগাঁও দারুল ইসলাম দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা আব্দুস ছুবহানের সভাপতিত্বে তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাফসীর পেশ করেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা আল আমিন ইসলামপুরী ঢাকা।
বিশেষ আলোচক হিসেবে তাফসীর পেশ করেন মাওলানা বদরুল আলম শায়খে চন্ডীপুরী, মাওলানা মুফতী আফতাবুজ্জামান মুস্তাফী বাহুবল, মাওলানা আব্দুর রউফ নবীগঞ্জ, মাওলানা খায়রুল ইসলাম নোয়াগাঁও দক্ষিণপার, নোয়াগাঁও দক্ষিণপার বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ক্বারি সাইদুর রহমান আজাদী।
উপস্থিত ছিলেন সমাজসেবী ফখর উদ্দিন ছখর, নোয়াগাঁও দক্ষিণপার আদর্শ ইসলামী সমাজকল্যাণ সংস্থার আলমাছ আলী, মোঃ ময়না মিয়া, বাতির আলী, আব্দুস শহীদ,মনির উদ্দিন ময়নুল, আব্দুল মালিক মহিউদ্দিন, ফরমান আলী, ফরিদ আহমদ, হাফিজ আনোয়ার , আলাল আহমদ প্রমূখ।
Related News
সিলেট সদর উপজেলায় গ্রাম আদালত বিষয়ক সমন্বিত পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহেরRead More
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চালু করা হউক, সিলেট বিভাগ গণদাবি পরিষদ
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে সকল বিদেশি এয়ারলাইনসের জন্য উন্মুক্ত করে দেওয়া এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়েরRead More

