admin
বৈষম্য-ষড়যন্ত্রে নৃ-তাত্ত্বিক জাতিসত্তার পরিচয়-অস্তিত্ব গভীর হুমকির মুখে সিলেটে মসকস প্রতিষ্ঠার হীরক জয়ন্তী পালিত
দেশের অধিকার আদায়ের আন্দোলনে মণিপুরীসহ ক্ষুদ্র নৃ—গোষ্ঠীর অবদান ইতিহাস বিদিত। অথচ সেই তারাই নানা বৈষম্যের শিকার, নানামুখি হুমকিতে। বিপন্ন হওয়ার পথে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি। বৈষম্য আর নানা ষড়যন্ত্রে নৃ—তাত্ত্বিক জাতিসত্তার পরিচয়—অস্তিত্ব গভীর হুমকির মুখে। বৈষম্য কারো কাম্য হতে পারেনা। বৈষম্যহীন দেশ—জাতি প্রতিষ্ঠার লক্ষ্যে সভ্যতার শুরু থেকে যে লড়াই শুরু হয়েছিল সে লড়াই এখনও চলছে। যুগে যুগে প্রাণ দিয়েছেন অনেক মানবতাবাদি—দেশপ্রেমিক। বৈষম্যের অবসান না হলে সেসব শহীদানের প্রতি অবমাননা হবে। সেদিকে অন্তবর্তীকালীন সরকারের গভীর দৃষ্টি দেয়া জরুরি। সরকার নিবন্ধিত বাংলাদেশের মণিপুরীদের প্রাচীনতম অভিভাবক সংগঠন মণিপুরী সমাজকল্যাণ সমিতির ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীতেRead More
সিলেটে খাদ্য নিরাপত্তা অর্জনে টেকসই কৃষি ব্যবস্থাপনা শীর্ষক সেমিনার
কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মোঃ মোশাররফ হোসেন বলেছেন, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে দেশের উন্নয়নে সকলকে কাজ করতে হবে। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারি উদ্দোগের পাশাপাশি বেসরকারি ভাবে দেশের খাদ্য চাহিদা পুরনে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। লাগসই প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করে নতুন নতুন ফসল উৎপাদনে কৃষকদের আগ্রহী করে তুলতে হবে। তিনি দেশের কৃষকদের অভিজ্ঞতালব্দ জ্ঞানকে কাজে লাগিয়ে খাদ্য ঘাটতি মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহবান জানান। তিনি বলেন, ক্রমহ্রাসমান আবাদি জমি এবং সীমিত প্রাকৃতিক সম্পদের বিপরীতে জনগোষ্ঠীর খাদ্যের যোগান দিতে হলে কৃষি জমির সর্বোত্তম ব্যবহার ওRead More
কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন ও সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক কর্মশালা
কুরবানির ঈদে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ মে) সকাল ১১ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিটিএ হেড অব এডমিন মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে ঈদুল আযহায় অনেক বড় বড় গরু কুরবানী করা হয়। সে কুরবানীর চামড়া গুলো যদিRead More
সিলেটে ব্যারিসটার আবদুর রাজ্জাক স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশিষ্ট ইসলামী চিন্তা বিদ, সিলেটের কৃতি সন্তান, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিসটার আবদুর রাজ্জাক-এর জীবন ও কর্ম নিয়ে আমরা সিলেট সদর উপজেলাবাসী আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় এয়ারপোর্ট বড় শালায় একটি অভিজাত হোটেলে জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জালাল আহমদের সভাপতিত্বে ও আমিমুল এহসান মানিকের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এন,ডি এফ সিলেট বিভাগীয় কমিটির সভাপতি ডা.আবুল হাশেম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রানীতিবীদনীতি মুক্তাকরণ ফোরামের কেন্দ্রীয় মহাসচিব মকসুদ আহমদ, শাহ মুজিবুর রহমান, সারোয়ার জেরার্ড, বিশিষ্টRead More
কুলাউড়া সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করল ভারত
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৪ বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৫ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে বিজিবি তাদের আটক করে। আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৬ জন নারী ও ৪ শিশু রয়েছে। সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বিজিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন জীবিকার সন্ধানে তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। পরে সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেয়। বিএসএফ সীমান্ত পেরিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। ৪৬-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, আটক ব্যক্তিরাRead More
ঢাকায় অনুষ্ঠিতব্য সেমিনার ও যৌথ সমাবেশ সফলে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
আগামী ২৭ মে (মঙ্গলবার) ‘তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি’ শীর্ষক সেমিনার এবং ২৮ মে (বুধবার) ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’র লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিতব্য ঢাকা, সিলেট, ময়মনসিংহ, ফরিদপুর এবং কুমিল্লা বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ সমাবেশ সফল করার লক্ষ্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশনায় সিলেট জেলা যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ২টায় ভাতালিয়াস্থ মহানগর বিএনপির সাবেক আহবায়ক হাজী আব্দুল কাইয়ুম জালালী পংকির কার্যালয় এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এসময় সভাপতির বক্তব্যে সিলেটRead More
সিকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত: সময়ের প্রয়োজনে ভেটেরিনারি চিকিৎসা আধুনিকায়ন করতে হবে, ভিসি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) নানা আয়োজনে বিশ্ব ভেটেরিনারি দিবস পালিত হয়েছে। ১৫ মে (বৃহস্পতিবার) বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও কেক কাটার আয়োজন করা হয়। সিকৃবি ভিসি প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলামের নেতৃত্বে র্যালিটি সমস্ত ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন অনুষদীয় ডিন, দপ্তর প্রধান, হল প্রভোস্টসহ, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দিবসটির প্রতিপাদ্য বিষয় নিয়ে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডাঃ আঁখিRead More
রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যাগে বিধবা মহিলাকে নতুন ঘর হস্তান্তর
রোটারিয়ানরা সমাজ উন্নয়নসহ মানবকল্যাণ ও মানবতার সেবায় নিয়োজিত। রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রাল কর্তৃক প্রদত্ত ২১তম ঘরটি গ্রামের একজন গরীব বিধবা অসহায় মানুষকে তৈরি করে দেয়ার উদ্যোগটি খুবই প্রসংশনীয় মানবিক কাজ। রোটারিয়ানরা দেশে ও বিদেশে মানবতার সেবায় যে কাজ করে আসছেন, তা অত্যন্ত প্রসংশনীয়। বুধবার (১৪ মে) বিকেলে রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের উদ্যোগে ও লো কস্ট হাউজ প্রজেক্টের আওতায় ২১তম ঘর সিলেট খাদিমনগর তেলিপাড়া এলাকার গরীব বিধবা অসহায় আখতারুন্নেছা কে নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে ৪নং খাদিমপাড়া ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ একথা বলেন। অনুষ্ঠানেRead More
সিরাজউদ্দৌলা হয়ে মানুষের হৃদয়ে গেঁথে আছেন তিনি
আনোয়ার হোসেন এদেশের সিনেমায় আজও নবাব সিরাজউদ্দৌলা হয়ে অসংখ্য মানুষের হৃদয়ে গেঁথে আছেন। খান আতা বাংলা বিহার উড়িষ্যার নবাবকে নিয়ে একটি সিনেমা নির্মাণ করেন। তারপর আনোয়ার বনে যান নবাব, বাংলার নবাব। একটিমাত্র কাজ দিয়ে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেন। ঘরে ঘরে পরিচিতি লাভ করেন। তাকে বলা হতো মুকুটহীন নবাব। একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, জাতীয় চলচ্চিত্রে আজীবন সম্মাননা, বাচসাস পুরস্কারসহ অনেক পুরস্কার পেয়েছেন জীবদ্দশায়। নিগার পুরস্কারও পেয়েছেন তিনি। টানা পাঁচ দশক তিনি অভিনয় করেছেন ঢাকাই সিনেমায়। সামাজিক, সাহিত্য নির্ভর, রাজনৈতিক, পোশাকি—সব ঘরানার সিনেমায় এবং যেকোনো চরিত্রে মানিয়ে যেতেন। নায়ক, ভিলেন, বড়Read More
সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা রাখতে হবে , কয়েস লোদী
সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) ও সিসিকের সাবেক প্যানেল মেয়র (১ম) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সার্বজনীন স্বাস্থ্য ব্যবস্থা নিশ্চিত করতে নার্সদের ভূমিকা রাখতে হবে। দেশের ধ্বংসকৃত স্বাস্থ্যখ্যাতকে সমৃদ্ধশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এক্ষেত্রে দেশের নার্সদের ভূমিকা অপরিসিম। সাধারণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা এখনো বেশি তাই বেসরকারি স্বাস্থ্যসেবা ব্যবস্থা অদ্যাবধি সার্বজনীন জনবাস্তব মুখি করতে কাজ করবে বিএনপি। তিনি বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখায় ২৬তম ধারায় স্বাস্থ্য খাত সংস্কারের প্রস্তাব করা হয়েছে। এ ধারা অনুযায়ী ‘সবার জন্য স্বাস্থ্য’ নীতির ভিত্তিতে উন্নত কল্যাণরাষ্ট্রে বিদ্যমানRead More

