admin
কাদিয়ানী অপতৎপরতা বন্ধে সিলেটে ডিসি বরাবর খতমে নবুওয়াত কমিটির স্মারকলিপি প্রদান
মিথ্যা দাবিদার, কাদিয়ানী সম্প্রদায়ের সবধরনের অপতৎপরতা বন্ধ করতে প্রশাসনিক সহযোগিতা কামনা করে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি সিলেট জেলা শাখার পক্ষ থেকে এই স্মারকলিপি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন খতমে নবুওত সংরক্ষণ কমিটির কেন্দ্রীয় সহসভাপতি এবং জেলা সভাপতি শায়খুল হাদীস মাওলানা শফিকুল হক্ব সুরইঘাটি, সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সালিম কাসিমী, জালালাবাদ থানা খতমে নবুওত সংরক্ষণ কমিটির সভাপতি কাজী মাওলানা জুনাইদ আহমদ, মুফতী শামসুল ইসলাম, ৮নাম্বার ওয়ার্ড খতমে নবুওত সংরক্ষণ কমিটির আহবায়ক এডভোকেট গোলাম কিবরিয়া,Read More
সিলেটে বিভাগীয় যুব সম্মেলন ২৬ জুন: সফলের লক্ষ্যে বাস্তবায়ন কমিটির সভা
আগামি ২৬শে জুন,বৃহস্পতিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে যুব জমিয়তের আয়োজনে বিভাগীয় যুব সম্মেলন। আজ (১৬ জুন) সোমবার বিকাল ৩টায় সিলেট বন্দরবাজারস্থ দলীয় কার্যালয়ে সম্মেলন বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুব জমিয়ত বাংলাদেশ সিলেট বিভাগীয় বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা কবীর আহমদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব মাওলানা আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে বিভাগীয় দায়িত্বশীলরা জানান- আমরা জমিয়ত করি,মহান আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর জমিনে,আল্লাহর নেজাম, জমিয়তের দাওয়াত,জমিয়তের পয়গাম এই প্রতিপাদ্যকে সিলেটের যুবসমাজের মাঝে জাগিয়ে তুলতে হবে। দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক এম বেলাল আহমেদ চৌধুরী, হাফিজ আব্দুল করিম দিলদার, মাওলানাRead More
সিলেট জেলা আইনজীবী সমিতির শোক সভা ও দোয়া মহফিল
সিলেট জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালিক (সিহান) এর স্মরণে এক শোক সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) বিকেলে বার হল নং-৩ এর ২য় তলায় সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে এ শোক সভা ও দোয়া মহফিলের আয়োজন করা হয়। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি এডভোকেট এ টি এম ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে ও এডভোকেট খালেদ জুবায়ের এবং এডভোকেট ইকবাল আহমদ এর যৌথ পরিচালনায়Read More
যুবকদের মনুষ্যত্ববোধকে লালন করে মানবতার সেবা করে যেতে হবে, মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. আজিজুল ইসলাম বলেছেন, যুবকরা দেশ ও জাতির মূল চালিকাশক্তি। একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ও ‘২৪ এর গণঅভ্যুত্থানে আমরা এর প্রমাণ পেয়েছি। এই যুবকরা যেন কোনভাবেই বিপথগামী না হয়। যুবকদের মনুষ্যত্ববোধকে লালন করে মানবতার সেবা করে যেতে হবে। যুবকরা নিজেরা স্বাবলম্বী হলে এবং নিজেদের সঠিকভাবে কাজে লাগালে বাংলাদেশ দ্রæত এগিয়ে যাবে। তিনি বলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সরকারের সহযোগী হিসেবে যেকোন দুর্যোগে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় রক্তদান কর্মসূচী পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি ও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করারRead More
সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দিবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি করা গেলে এ অঞ্চলের পাথর শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি হবে। শনিবার (১৪ জুন) দুপুর ১২টার দিকে জাফলং পর্যটন এলাকা পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। সৈয়দা রিজওয়ানা বলেন, জাফলং ইসিএ এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। ভবিষ্যতে এরকম অবৈধ কার্যক্রমের সাথে কেউ জড়ালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টাRead More
সিলেটে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ উপদেষ্টা: কিয়ামত পর্যন্ত বাসাবাড়িতে গ্যাস সংযোগ বন্ধ থাকবে
বাসাবাড়িতে গ্যাসের আবাসিক সংযোগ সবচেয়ে বড় অপচয় উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আবাসিকে গ্যাস দেওয়ার ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও তা দেওয়া সম্ভব নয়। স্থানীয় অধিবাসীদের আবাসিক গ্যাস সংযোগ দেওয়ার দাবির পরিপ্রেক্ষিতে গতকাল শুক্রবার সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাস কূপ পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমার পক্ষে যদি সম্ভব হতো, তাহলে আমি ঢাকাতেও আবাসিক গ্যাস বন্ধ করে দিতাম। কারণ হচ্ছে এটা সবচেয়ে অপচয়। শিল্পকারখানা যেখানে গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ উৎপাদনের জন্য যেখানে গ্যাসের ঘাটতি, সেখানে বাসাবাড়িতে তোRead More
কান্দিগাঁও ইউনিয়ন জামায়াতের ঈদ পুনর্মিলনী: জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা,মাওলানা হাবিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট ১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান বলেছন, জুলাই বিপ্লবের তরুনদের আত্মত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি তা ধরে রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জান এবং মালের কুরবানি করতে হবে। তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর একমাত্র লক্ষ্য হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। আর আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র গড়ে তুলতে পারলে দেশ একটি উন্নত সমৃদ্বশালী দেশে পরিণত হবে ইনশাআল্লাহ। মাওলানা হাবিব বলেন, দেশ থেকে দুর্নীতি, ছিন্তাই, টেন্ডারবাজী, চিরতরে দুর করতে হলে আল্লাহরRead More
যুবদল নেতা সামাদ আহমেদ সাজুর পিতার মৃত্যুতে সিলেট সদর উপজেলা যুবদলের শোক
সিলেট জেলা যুবদলের ১ম সহ কৃষি বিষয়ক সম্পাদক, সদর যুবদলের আহবায়ক কমিটির সদস্য, সাবেক জেলা ছাত্রদলের সদস্য সামাদ আহমেদ সাজু’র পিতা চাতলীবন্দ জামে মসজিদের সাবেক মোতোয়ালি আব্দুল মুতিন ইন্তেকাল করেছেন। তিনি বুধবার (১১ জুন) ভোর৫ টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়ীতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। আব্দুল মুতিন-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট সদর উপজেলা যুবদলের পক্ষ থেকে সদর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাসনাত ও প্রথম যুগ্ন আহ্বায়ক আইনুল হক মেম্বার। যুগ্ন আহবায়ক আব্দুল আহাদ রানার সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শোক বার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোক সন্তপ্তRead More
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিলেট টু নিউইয়র্ক চ্যানেলের চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী হেলাল
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট টু নিউইয়র্ক ইউটিউব চ্যানেল এর চেয়ারম্যান ও জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি, বাংলাদেশী-আমেরিকান এসোসিয়েশন অব কানেকটিকাট-বাক’র সাবেক সভাপতি, ফোবানার মেম্বার সেক্রেটারী এবং বর্তমান গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট লেখক গবেষক, বিশিষ্ট সংগঠক ময়নুল হক চৌধুরী হেলাল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। ময়নুল হক চৌধুরী হেলাল বলেন, সিলেট টু নিউইয়র্ক চ্যানেলের সকল পাঠক, কলাকৌশলি, শুভানুধায়ীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। আমি সারা দেশ ও বিশ্ব মুসলিমের অব্যাহত সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।Read More
ঈদুল আযহা উপলক্ষে সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিনের শুভেচ্ছা
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সিলেট সদর উপজেলাসহ দেশ-বিদেশের সকলের প্রতি সদর উপজেলা জামায়াতের আমীর নাজির উদ্দিন শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতা গড়ে তোলাই পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা। তিনি বলেন, ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যপূর্ণ ও মহিমান্বিত দিন। আল্লাহর নির্দেশ পালনের জন্য হযরত ইব্রাহিম (আ.) যেভাবে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কুরবানি দিতে প্রস্তুত হয়েছিলেন, তা এক নিদর্শনীয় আত্মত্যাগের আদর্শ। মুসলিম উম্মাহ সেই ঐতিহাসিক ঘটনার অনুসরণেই আজও এই দিনটি কুরবানির মাধ্যমে পালন করে থাকে। নাজির উদ্দিন বলেন, ঈদুল আযহার মূল শিক্ষা হলো—আল্লাহরRead More

