admin
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখা’র নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষথেকে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান এ কমিটির অনুমোদন দেন। অনুমোদিত ফ্রান্স শাখার ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আজাদ মিয়া-কে আহ্বায়ক এবং আব্দুল মোমিত (রোমেল)-কে সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন: যুগ্ম আহ্বায়ক: মনোয়ার হোসেন (মোজাহিদ), মোঃ তাজ উদ্দিন, সালাহ উদ্দিন আহমেদ এবং তৌফিকুল ইসলাম। সদস্য: বদরুল বিনRead More
শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্ট লাক্কাতুরা আলুতলে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীর চাকুরিচ্যুতির প্রতিবাদে সমাবেশ
সিলেটের লাক্কাতুরায় শেভরণ জালালাবাদ গ্যাস প্লান্টে কর্মরত ১৪২ জন নিরাপত্তা কর্মীকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করার প্রতিবাদে এক বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। শনিবার বিকেল ৩টায় আলুতল গ্যাস প্লান্ট (অক্সি) গেইট সংলগ্ন এলাকায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল। সমাবেশে বক্তারা বলেন, ১৪২ জন নিরাপত্তা কর্মীর হঠাৎ চাকুরিচ্যুতির ফলে তাদের পরিবারগুলো চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে।Read More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। কয়সর আহমদ দেশে অবস্থানকালে বিভিন্ন সামাজিক সংগঠনের পাশাপাশি ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে সিলেটের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন। ওসমানীনগর উপজেলার পাশাপাশি সিলেট শহরেও একজন নিবেদিতপ্রাণ সমাজকর্মী হিসেবে তাঁর সুপরিচিতি রয়েছে। প্রবাসে পাড়ি জমানোর পর থেকেও তিনি সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক শফিকুর রহমানের সাথে নিয়মিত যোগাযোগ রেখে সিলেটের দাবিদাওয়ার বিষয়ে খোঁজখবর রেখেছেন। তাঁরRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তি আংশিক দখলের অপচেষ্টা হামলা ও ভাঙচুর করে চাঁদাবাজি এবং প্রান নাশের হুমকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সৃষ্ট প্রতিকার ও আইনী পদক্ষেপ চেয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রীর বরাবরে একটি লিখিত আবেদন। প্রবাসী মুজিব আলীর পক্ষে আখতার হোসেন লিখিত আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয় উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী গোলাম গনির ছেলে মুজিব আলী বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। তাদের অনুপস্থিতিতে বসতবাড়ী ও সহায় সম্পত্তি দেখা শুনার জন্য একই সাকিনে বসবাসকারীRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে নিজ গ্রামবাসীর সঙ্গে তাঁর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব করিম মিয়া, হাফিজ ক্বারি কাজী জুনায়েদ আহমদ, আব্দুল হাই, হাফিজ মাওলানা কাজী আহমদ শিবলী, মাসুম আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক নুরুল ইসলাম, লালা মিয়া, হেলাল, মহি উদ্দিন, সালিক মিয়া, সুন্দর আলী ও আব্দুর রহিম। সভাটি সঞ্চালনা করেন প্রকৌশলী আবুজর গউছ। এছাড়াও সভায় এলাকারRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। প্রকাশিত কমিটির সভাপতি হলেন আতাউর রহমান আতাই, সহ-সভাপতি শাহিদুর রহমান, সহ-সভাপতি কওছর আহমদ, সহ-সভাপতি আব্দুল কালাম, সাধারণ সম্পাদক জামাল আহমদ তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও প্রচার সম্পাদক মো: সালমান হোসেন, কোষাধ্যক্ষ মো: আব্দুর রহমান, শিক্ষা সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক ইয়াাহিয়া হায়দার, দপ্তর সম্পাদক মো: আব্দুল মুহিত, চা ও শিল্প বিষয়ক সম্পাদক মিন্টু দাস, শ্রম ও পেশাজীবী সম্পাদক হোসেন শাহীদ সোহরাওয়ার্দী। সোমবার (২১ সেপ্টেম্বর) কমিটির অনুমোদন করেন সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটিরRead More
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে ‘কমেমোরেটিভ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। প্রবাসে থেকেও দেশের জনকল্যাণে এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। কেন্দ্রীয় কমিটির যুগ্মRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁকে দেখতে তাঁর বাসভবনে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়ারপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান নেতৃবৃন্দ। এ সময় গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে অধ্যাপক এম শফিকুর রহমান ও এ মুকিত খান গণদাবি পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের রোমাঞ্চকর নানা স্মৃতিচারণ করেন। বিশেষ করে, ফেঞ্চুগঞ্জ সারRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত এই কমিটিতে নেতৃত্ব ও মেধার চমৎকার সমন্বয় ঘটেছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহ মুনিম এবং জেনারেল সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। এছাড়া ট্রেজারার পদে মাহবুবুর রহমান কোরেশী দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতিRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুছ। সভায় স্বাগত বক্তব্য গ্রেড ব্রিটেনে বাঙালি কমিউনিটির গর্ব ও চ্যানেলে এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন ব্রিকলেন ট্রাস্টের সভাপতি ও কমিউনিটি নেতা শাহ মুনিম। প্রধানRead More

