গোয়াইনঘাটে ব্রিক ফিল্ডে অভিযান, সাড়ে ৯ লাখ টাকা জরিমানা
সিলেটের দক্ষিণ সুরমার পর এবার গোয়াইনঘাটে ৮টি ব্রিক ফিল্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে পরিবেশ আইনে মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব সূত্র জানায়, গতকাল মঙ্গলবার র্যাব সদর কোম্পানি (সিলেট ক্যাম্প) এর কোম্পানি কমান্ডার মেজর মো. শওকাতুল মোনায়েম, মিডিয়া অফিসার এএসপি ওবাইন এবং জাতীয় পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইনের সমন্বয়ে একটি আভিযানিক দল গোয়াইনঘাট থানা এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে। বেলা ২টা থেকে ৪টা পর্যন্ত এ অভিযানে পরিবেশ আইনে মেসার্স আব্দুস ব্রিক ফিল্ডকে ১ লাখ ৮০ হাজার টাকা, আদর্শ ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স নিশান ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স সালুটিকর ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স গোল্ডেন ব্রিক ফিল্ডকে ৮০ হাজার, মেসার্স সোনালি ব্রিক ফিল্ডকে ১ লাখ, মেসার্স রুপালী ব্রিক ফিল্ডকে (নোয়াগাঁও) ২লাখ ও মেসার্স রুপালী ব্রিক ফিল্ডকে (নন্দীরগাঁও) ১ লাখ টাকাসহ মোট ৯ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয় ।
এর আগে গত সপ্তাহে দক্ষিণ সুরমায় পরিবেশ আইনে ব্রিক ফিল্ডের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হয়েছিল।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ নিউইয়র্ক শাখার কমিটি অনুমোদন, সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এম. এ. কাদর লিপু
সিলেটবাসীর বিভিন্ন যুক্তিসংগত দাবি আদায় ও প্রবাসীদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবিRead More
সিলেটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করব সমবায় গড়ব দেশ, সবার বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় সিলেটেও যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস-২০২৬Read More

