সিলেটের বন্দর বাজার থেকে ২ ইয়াবা কারবারি গ্রেফতার
সিলেটের বন্দর বাজার এলাকা থেকে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার রাত ৮টায় র্যাব-৯ এর অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্র জানায়, সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল বন্দর বাজার এলাকায় অভিযান চালিয়ে ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করে। তারা হল- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার কান্দিগাঁও ইউনিয়নের নলকট গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে শিবলু আহমদ (২৭) ও একই থানার মোগলগাঁও ইউনিয়নের কাজিরগাঁও গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে আজির উদ্দিন। গ্রেফতারকৃত ইয়াবা কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে জালালাবাদ থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

