সিলেটে প্রেমিকার সাথে অভিমান অতপর যুবকের আত্মহত্যা
নগরীর পাঠানটুলা এলাকা থেকে মিফতাহুর রহমান (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল ১১ টার দিকে সিলেটের পাঠানটুলার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই যুবক দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।
নিহত মিফতাহুর রহমানের চাচা মুহিবুর রহমান বলেন, আমাদের ধারণা হচ্ছে কেউ আমার ভাতিজাকে গলায় ফাঁস দিয়ে মেরে ফেলেছে। পরে আবার তার মরদেহ নামিয়ে রাখে। কারণ আমরা সকাল ১১ টার দিকে আমরা ঘটনাস্থলে গিয়ে দিকে ঘরের মেঝেতে আমার ভাতিজার মরদেহ পড়ে আছে।
তিনি আরও বলেন, ‘ঘটনাস্থলে এক তরুণীকে পাওয়া গেছে। সে আমাদের জানিয়েছে যে, আমার ভাতিজার সাথে তার প্রেমের সম্পর্ক ছিলো। তবে বিয়ে হয়েছিল কি-না সেটি আমরা বলতে পারবো না। মেয়েটির বাড়ি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায়।’
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা বলেন, আমরা মরদেহ উদ্ধার করেছি। একই সাথে ঘটনাস্থলে থাকা এক তরুণীকে আটক করেছি। ওই তরুণী সম্প্রতি মায়ের সাথে সিলেটে আসে। এবং তরুণীর মা তাকে ছেলের কাছে রেখে চলে যায়। সবশেষ গতকাল শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয় বলে জানিয়েছে তরুণী। এরপর তরুণী দ্রুত এসে ছেলেটিকে নামিয়ে ফেলে। পুলিশ মরদেহ নামানো অবস্থায় পেয়েছে বলেও জানান তিনি।
ওসি আরও জানান, বর্তমানে আত্মহত্যার প্ররোচণা দেয়ার অভিযোগে তরুণীকে আসামি করে মামলা দায়ের করা হচ্ছে।
Related News
ছাতকে ডেইরি ফার্মের বর্জ্যে পরিবেশ বিপর্যয়, মহাপরিচালকের নিকট স্মারকলিপি
সুনামগঞ্জের ছাতক উপজেলার খুরমা দক্ষিণ ইউনিয়নের ছেছানবাজার এলাকার বাউড় গ্রামে বসতবাড়ির পাশে পরিবেশ আইন অমান্যRead More
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More

