মৌলভীবাজারে অগ্নিকাণ্ডে স্বজনহারা পরিবারকে প্রধানমন্ত্রীর অনুদান
মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে নিহতদের স্বজনরা প্রধানমন্ত্রীর ২ লক্ষ টাকার সহায়তা পেয়েছে।
৪ মার্চ বুধবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চেক তুলে দেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। চেকটি গ্রহণ করেন পিংকি দাস এবং তার কাকা মনা রায়।
এসময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজমল হোসেন, পৌর মেয়র ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আকিল আহমদ, আজমল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সুয়েবসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি মৌলভীবাজারে শহরের পশ্চিমবাজারে জুতার দোকান-পিংকি স্টোরে অগ্নিকাণ্ডে একই পরিবারের পাঁচজন নিহত হন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

