শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের শীতবস্ত্র বিতরণ
শাবিপ্রবি সমাজকর্ম এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে ২৯ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণের এক মহতী কার্যক্রমের আয়োজন করেছে। এসোসিয়েশনের সদস্যগণের সহযোগিতায় শাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন টিওর বাড়ি এলাকা ও চাতল গ্রামে ঐদিন বিকাল ৩ ঘটিকায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের সার্বিক নির্দেশনা ও তত্ত্বাবধান করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: ফয়সল আহমদ এবং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো: নিয়াজ আহমদ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. মোহাম্মদ শামীম খান, যুগ্ম সম্পাদক মো: ফখরুল আলম ও সাংগঠনিক সম্পাদক প্রদীপ চন্দ্র দাস। সমাজকর্ম বিভাগের শিক্ষকএলামনাসগণের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর মো: মোয়াজ্জম হোসেন, প্রফেসর মো: আব্দুল জলিল, সহযোগী অধ্যাপক মো: শফিকুর রহমান চৌধুরী, সহযোগী অধ্যাপক ড. মো: আলী ওয়াক্কাস প্রমুখ। বিভাগের কিছু শিক্ষার্থীও এতে অংশগ্রহণ করে। অফিস স্টাফ মনি লাল দাস ও আব্দুর রউফ কার্যক্রমে সহযোগিতা করেন।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

