admin
মেহদীর দাগ শুকায়নি সালেহের বাস চাপায় প্রাণ গেলো সাথে আপনজন রুবেলের
বাস ও সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৩ জন। শুক্রবার (৭ মার্চ) রাত ১০টায় জালালাবাদ থানার সিলেট সুনামগঞ্জ রোডের বলাউরা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, জালালাবাদ থানাধীন সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নে ৭নং ওয়ার্ডের খসরপুর গ্রামের আব্দুল বারির ছেলে সালেক আহমদ (২০)। অপরজন একই গ্রামের মৃত জমির আলীর ছেলে রুবেল আহমদ (১৮)। জানা যায় সালেক আহমদ গত ২৬ ফেব্রুয়ারি সবেমাত্র বিয়ে করেছেন। এই দুর্ঘটনার খবরে এলাকায় শোকের ছায়া নেমেছে। এলাকাবাসী খুবই শোকাহত। জানা যায়, রাত ১০ টার দিকে বলাউরায় মামুন পরিবাহনের যাত্রবাহী একটিRead More
সিলেটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত
অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় সিলেটেও আজ ৮ মার্চ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ পালিত হয়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর, সরকারি-বেসরকারি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে নারী সমাবেশ, শোভাযাত্রা, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, নাটক প্রদর্শনসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর সিলেটের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপপরিচালক (স্থানীয় সরকার) সুবর্ণা সরকার,Read More
সিলেটে সেনাবাহিনীর অভিযানে নারীসহ আটক ৪, সাথে মিললো যা
সিলেটে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও মাদকদ্রব্যসহ চারজনকে আটক করেছে সেনাবাহিনী। আজ শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় সিলেট শহরতলীর পীরেরবাজারের শাহ সুন্দর মাজার এলাকার একটি বাসায় এই অভিযান পরিচালনা করা হয়। শাহপরান (রহ.) থানা পুলিশ সূত্র অভিযানের সত্যতা নিশ্চিত করেছে। জানা গেছে, এসময় পেন্সিডিল, ২টি বিদেশি মদের বোতল, ১৮ পিস ইয়াবা, ৬ পিস শিশা, ২৫ গ্রাম সিলিকন, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, পাঁচফুট, ভুয়া সাংবাদিক পরিচয় পত্র, চেকবই, মোবাইল, ল্যাপটপ, ছুরি, মাইক্রোফোন ও সেলফিস্টান উদ্ধার করা হয়। এসময় মো. লিমন নামের একজনসহ ৩ নারীকে গ্রেফতার করা হয়। তবে ঐ বাসার ভাড়াটিয়া রাজন আহমদ নামেরRead More
আল মদিনা মডেল মাদরাসায় নাগরিক অধিকার বাংলাদেশ এর ইফতার মাহফিল
নাগরিক অধিকার বাংলাদেশের উদ্যোগে সিলেট নগরীর সুবিদ বাজারস্থ আল মদিনা মডেল মাদরাসায় ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের নিয়ে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) নাগরিক অধিকার বাংলাদেশ এর সভাপতি এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছানার মিয়া শাকিব এর সঞ্চালনায় সংগঠনটির ধর্ম বিষয়ক সম্পাদক হিফজুর রহমান পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়াতের মাধ্যমে ইফতার ও দোয়া মাহফিলের কার্যক্রম শুরু করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখানে আল মাদিনা মডেল মাদ্রাসায় অধ্যক্ষ মোহাম্মদ মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আর.টি.সি. এর চেয়ারম্যান লায়েন্স মো: আসাদুল হকRead More
কুরিরগাঁও বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সদর উপজেলা জামায়াতের আর্থিক অনুদান প্রদান
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়নের কুরিরগাঁও বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে সদর উপজেলা জামায়াত আর্থিক অনুদান প্রদান করেছে। মঙ্গলবার (৪ মার্চ) অগ্নিকান্ডে ৫টি দোকানের ব্যবসায়ীকে নগদ অনুদানের টাকা প্রদান করা হয়। অনুদান প্রদানকালে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতের সহকারি সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, সদর জামায়াতের আমীর নাজির উদ্দিন, সেক্রেটারি মাওলানা আল ইমরান, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম, জামায়াত নেতা সমর আলী, আব্বাস উদ্দিন খান, বাজার কমিটির সভাপতি মোস্তাক আহমদ, সেক্রেটারি কামরান আহমদ, সাবেক মেম্বার জমির আলী, বিশিষ্ট মুরব্বী কান্দার খান, ফজর আলী গেদা, গিলমান আহমদ, হাফিজ জাকির আহমদ, সালেক আহমদ প্রমূখ।Read More
চিকিৎসকদের সঙ্গে জামায়াতের আমিরের ইফতার দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী নেতাকে প্রতিষ্ঠিত করতে চায় না, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করতে চায়। জামায়াত নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য নয়, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে চায়। দ্বীন বিজয়ের লক্ষ্যে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার আহ্বান জানান জামায়াতের আমির। মঙ্গলবার বিকালে রাজধানীর শ্যামলীতে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের মেডিকেল থানা আয়োজিত চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান একটি মোবারক মাস। মূলত মাহে রমজান আত্মশুদ্ধি, তাকওয়া ও তাজকিয়াRead More
ক্রিকেট মাঠে মুসলিম জীবনবোধের অনন্য নজির হাশিম আমলা
ডেস্ক রিপোর্ট : টেস্ট-ওয়ানডে মিলিয়ে ১৭ হাজারের ওপরে রান করা হাশিম আমলার অবস্থান দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে বেশ ওপরের দিকে। ভারতীয় বংশোদ্ভূত প্রথম ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে জড়িয়েছেন। বংশের পূর্বসূরিরা ভারতের গুজরাট থেকে স্থায়ী হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। সে অনুযায়ী হাশিম আমলার বাবা মোহামেদ আমলা স্থায়ী হন দক্ষিণ আফ্রিকার ডারবানে। সেখানেই জন্ম ও বেড়ে ওঠা আমলার। তার ক্রিকেটে হাতেখড়ি ওই শহরেই। বড় ভাই আহমেদের সঙ্গে খেলতেন ক্রিকেট। এমনকি তার বড় ভাইয়ের সঙ্গে কাওয়াজুলু নাটাল দলে খেলেন আমলা। ভাই আহমেদ বেশিদূর যেতে না পারলেও হাশিম ঠিকই আন্তর্জাতিক মঞ্চে পা রেখেছেন।Read More
শাবির ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল ৯ মার্চ প্রকাশ করা হবে। মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রফিকুল ইসলাম। তিনি বলেন, আগামী ৯ তারিখ ভর্তি পরীক্ষার ফলাফল পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএসের মাধ্যমে ও ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি সকালে বি ইউনিট ও দুপুরে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
সিলেটে তারাবির নামাজরত মুসল্লির মৃত্যু
সিলেটে নামাজরত অবস্থায় এক মুসল্লির মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) রাতে পশ্চিম তেররতন মুসলিম শাহ (রহ.) জামিয়া মসজিদে তারাবির নামাজের সময় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মুরশেদ মিয়া (৬৫)। তিনি সিলেট নগরীর পশ্চিম তেররতন এলাকার একটি কলোনীতে ভাড়া থাকতেন ও তার নিজের বাড়ি চট্টগ্রামে। প্রত্যক্ষদর্শী জানান, সিলেট নগরীর পশ্চিম তেররতন মুসলিম শাহ (রহ.) জামিয়া মসজিদে সোমবার এশার জামাত শেষে তারাবির নামাজের প্রথম রাকাতেই মুরশেদ মিয়া (৬৫) মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরে তাকে অন্য মুসল্লিরা সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টিRead More
সিলেট করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ঈদ উৎসব র্যাফেল ড্র’র উদ্বোধন
সিলেট করিম উল্লাহ মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতি আয়োজিত ১৪ তম ঈদ উৎসব র্যাফেল ড্র’র উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবারও ক্রেতাদেরকে উৎসাহিত করতে তাদের এ আয়োজন। র্যাফেল ড্রতে এবারেও রয়েছে আর্কষণীয় ৫০ টি পুরস্কার। ১ম পুরস্কার একটি toyota vitz car, ২য় একটি yadea t5 100cc electeic মোটর সাইকেল, ৩য় একটি hero passion xpro110cc মোটর সাইকেল, ৪ র্থ একটি কম্পিউটার, ৫ম একটি স্পেশাল বাইসাইকেল, ৬ষ্ঠ সেলাই মেশিন, ৭ম ১১তম পুরস্কার ৫টি smartphone, ১২ থেকে ৫০ পর্যন্ত ৩৯টি মোবাইল ফোন। যে কোন দোকান থেকে সর্বনিম্ন ২০০ শত টাকার পন্য কিনলে অথবা ২০০Read More

