সিলেটে ৭৮ হাজার শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪২টি ওয়ার্ডে ৭৮হাজার ২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। বুধবার (১২ মার্চ) দুপুরে নগর ভবনের কনফারেন্স কক্ষে মতবিনিময়কালে সাংবাদিকদের এ তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহিদুল ইসলাম।
তিনি বলেন, ৬-১১ মাস বয়সী ৮ হাজার ৮শত ৬৫জন, ১২ থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ২শত ৬৪ স্বাভাবিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এছাড়াও ৬-১২ মাস বয়সী ১২ জন এবং ১২-৫৯ মাস বয়সী প্রতিবন্ধী শিশুকে টিকা খাওয়ানো হবে।
তিনি আরো বলেন, সিটি কর্পোরেশন এলাকার ৪২টি ওয়ার্ডে মোট ৮লাখ ১৬হাজার ৮৬জন সংখ্যা রয়েছে। এসব ওয়ার্ডে মোট ৩৬৮টি টিকাদান কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ইপিআই’র একটি স্থায়ী, ২৭টি নিয়মিত এবং ২৫৯টি অস্থায়ী, আরো ৬০টি অস্থায়ী এবং অতিরিক্ত আরো ২১টি টিকাদান কেন্দ্র রয়েছে।
ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে ৭৩৬জন স্বেচ্ছাসেবী, ৮৪ জন সুপারভাইজার তত্ববধানে কাজ করবেন।
বিগত দিনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালনে সিটি কর্পোরেশনের সাফল্যের বিষয়টি তুলে ধরে বলেন, এবারও কোন শিশু যাতে ভিটামিন এ ক্যাম্পেইন থেকে যেন বাদ না যায় এ জন্য সার্চিং প্রক্রিয়া অবলম্বন করা হবে। এবার লক্ষ্যমাত্রা ৭৮হাজার শিশু থাকলেও ৮৫হাজার এ ক্যাপসুল মজুদ রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সচিব আশিক নূর। এছাড়াও মতবিনিময়কালে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য শাখার অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

