admin
সিলেট বিভাগ গণদাবী পরিষদের উদ্যোগে যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ- সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে সংবর্ধনা প্রদান
সিলেট বিভাগ গণদাবী পরিষদের আয়োজনে সিলেট বিভাগ গণদাবী পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত সহ-সভাপতি ডা. সৈয়দ মাশুক আহমেদকে ‘কমেমোরেটিভ অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান করা হয়েছে। প্রবাসে থেকেও দেশের জনকল্যাণে এবং সমাজসেবামূলক কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা স্মারক প্রদান করা হয়। শনিবার (১৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৪টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কেন্দ্রীয় কার্যালয়ে এই বর্ণাঢ্য সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়। সিলেট বিভাগ গণদাবি পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর। কেন্দ্রীয় কমিটির যুগ্মRead More
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ও তাঁকে দেখতে তাঁর বাসভবনে গেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় সংগঠনের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর দাড়িয়ারপাড়াস্থ নিজ বাসভবনে তাঁকে দেখতে যান নেতৃবৃন্দ। এ সময় গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে অধ্যাপক এম শফিকুর রহমান ও এ মুকিত খান গণদাবি পরিষদের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের রোমাঞ্চকর নানা স্মৃতিচারণ করেন। বিশেষ করে, ফেঞ্চুগঞ্জ সারRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়ে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দের এক গুরুত্বপূর্ণ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। সমাজের বিভিন্ন স্তরে প্রতিষ্ঠিত বিশিষ্ট ব্যক্তিবর্গকে নিয়ে গঠিত এই কমিটিতে নেতৃত্ব ও মেধার চমৎকার সমন্বয় ঘটেছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শাহ মুনিম এবং জেনারেল সেক্রেটারী হিসেবে নির্বাচিত হয়েছেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। এছাড়া ট্রেজারার পদে মাহবুবুর রহমান কোরেশী দায়িত্ব পেয়েছেন। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন— সহ-সভাপতিRead More
যুক্তরাজ্য সিলেট বিভাগ গণদাবি পরিষদ শাখার সাধারণ সভা অনুষ্ঠিত
যুক্তরাজ্যে সিলেট বিভাগ গণদাবি পরিষদের ইউকে শাখার কমিটি গঠনের লক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চ্যানেল এস-এর চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সভা পরিচালনা করেন সলিসিটর এম ইয়াওর উদ্দিন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টিভি উপস্থাপক মাওলানা আব্দুল কুদ্দুছ। সভায় স্বাগত বক্তব্য গ্রেড ব্রিটেনে বাঙালি কমিউনিটির গর্ব ও চ্যানেলে এস এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত বক্তব্য উপস্থাপন করেন ব্রিকলেন ট্রাস্টের সভাপতি ও কমিউনিটি নেতা শাহ মুনিম। প্রধানRead More
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক চার লেন ও বাইপাস সড়কে রূপান্তর, যানজট নিরসন এবং ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ দাবি নিয়ে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীর কাছে স্মারকলিপি প্রদান করেছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে পরিষদের নেতৃবৃন্দ এই স্মারকলিপি পেশ করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আধুনিক যোগাযোগ ব্যবস্থার কারণে উন্নত বিশ্ব এগিয়ে গেলেও প্রবাসী অধ্যুষিত সিলেট-১ আসনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক, উপ-সড়ক ও বাইপাস সড়কের সংস্কারসহ নতুন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীর সাথে আলোচনা করে জোরালোRead More
Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেটের পর্যটন ও ট্রাভেল সেক্টরে পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সমন্বিতভাবে কাজ করার লক্ষ্যে Unity Travels Group-এর উদ্যোগে সিলেট ট্যুরিস্ট ক্লাবের কার্যনির্বাহী কমিটির সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ৯ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি, বুধবার সন্ধ্যা ৭টায় নগরীর বন্দরবাজারস্থ হট ফুড রেস্টুরেন্টের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। Unity Travels Group-এর চেয়ারম্যান, Hamadan Travels-এর স্বত্বাধিকারী এবং সিলেট ট্যুরিস্ট ক্লাবের প্রেসিডিয়াম সদস্য রোটারিয়ান মো. কামরুল ইসলাম-এর সভাপতিত্বে এবং Unity Travels Group-এর ম্যানেজিং ডিরেক্টর, TSM Travels-এর স্বত্বাধিকারী ও সিলেট ট্যুরিস্ট ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক রোটারিয়ান মাওলানা মওদুদ আহমেদ-এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিলেট ট্যুরিস্টRead More
মোগলাবাজারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক: সিলেটের মোগলাবাজার থানাধীন রেঙ্গা হাজীগঞ্জ বাজারস্থ কিংডম পার্টি সেন্টারে ‘সম্মিলিত চ্যারিটি কাউন্সিল’-এর উদ্যোগে সফলভাবে সম্পন্ন হয়েছে ৫ম বারের মতো বিনামূল্যে বয়স্ক স্বাস্থ্য পরীক্ষা ও ওষুধ বিতরণ কার্যক্রম। গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪ টা থেকে রাত ৮ টা পর্যন্ত এই স্বাস্থ্য ক্যাম্প পরিচালিত হয়। এতে মোগলাবাজার এলাকার অর্ধশতাধিক বয়স্ক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রেসক্রিপশন এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সম্মিলিত চ্যারিটি কাউন্সিলের কেন্দ্র পরিচালক আব্দুল মোমিনের পরিচালনায় এবং সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত পরিচালকদ্বয় আলহাজ্ব মো. কাপ্তান হোসেন ও আলহাজ্ব লায়ন্স ফারুক আহমেদের সার্বিকRead More
বৃহত্তর টুকের বাজার এলাকবাসীর উদ্যোগে ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা সম্পন্ন
বৃহত্তর টুকের বাজার এলাকাবাসীর উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৩য় নৌকা বাইচ প্রতিযোগিতা। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে সুরমা নদীর পুরাতন খেয়াঘাট, টুকের বাজার এলাকায় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা শুরু হয়। সিলেট জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মালেক (মেম্বার) এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক নোমান আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির ১ম যুগ্ন সম্পাদক ইশতিয়াক আহমেদ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি হাজী জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সহ সভাপতি ড. শাহ জামালRead More
সিলেটের জেলা প্রশাসকের কাছে সিলেট বিভাগ গণদাবি পরিষদের স্মারকলিপি প্রদান
সিলেট নগরবাসীর গুরুত্বপূর্ণ কয়েকটি দাবি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি পরিষদ। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও মতবিনিময়ে মিলিত হন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি মো. মোছলেহ উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠু, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ এবং কেন্দ্রীয় কমিটির সদস্যRead More
সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ড. শাহজামাল নুরুল হুদার নিজ গ্রামে মতবিনিময় সভা
আসন্ন সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান ড. শাহজামাল নুরুল হুদা নিজ গ্রামের গণ্যমান্য মুরব্বিয়ান ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের আউশা গ্রামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড এবং জনগণের বিভিন্ন প্রত্যাশা নিয়ে উপস্থিত সুধীজনের মতামত মনোযোগ সহকারে শোনেন ড. শাহজামাল নুরুল হুদা। পাশাপাশি তিনি উপস্থিত সকলের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেন। এ সময় আউশা গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান, আব্দুসRead More

