করোনায় আক্রান্ত মৌলভীবাজারের সাবেক এমপি এম নাসের রহমান ও তার স্ত্রী
করোনায় আক্রান্ত হয়েছেন মৌলভীবাজার রাজনগর-৩ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান ও তার সহধর্মিণী রেজিনা নাসের।
বৃহস্পিতবার (৮ জুলাই) রাতে নাসের রহমানের ব্যক্তিগত সহকারী শাহজাহান সিলেট ভিউকে এতথ্য নিশ্চিত করেছেন।
গত ৭ জুলাই করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করালে বৃহস্পতিবার রিপোর্ট পজেটিভ আসে।
মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. ফখরুল ইসলাম সিলেট ভিউকে বলেন, বর্তমানে তারা স্বাভাবিক আছেন। বড় ধরনের কোনো আশঙ্কা মুক্ত। তারপরও উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে রাতে ভর্তি হয়েছেন। এম নাসের রহমান তাদের রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

