সিলেট-৩ আসনে নৌকার কাণ্ডারি কামালবাজারের হাবিব
সিলেট-৩ আসনের উপনির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন হাবিবুর রহমান হাবিব। সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য হাবিব নৌকা প্রতীক নিয়ে এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শনিবার (১২ জুন) সংসদীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে তাঁকে এ মনোনয়ন প্রদান করা হয়।
এ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূণ্য হওয়া এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন ২৫ জন নেতা।
আগামী ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, শূন্য হওয়া তিন আসনের উপনির্বাচনে মনোনয়ন পত্র জমার শেষ তারিখ ১৫ জুন। ১৭ জুন যাচাই-বাছাইয়ের পর ২৩ জুন পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
Related News
কান্দিগাঁওয়ের সাদিপুরে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের পক্ষে গণসংযোগ
সিলেট সদর উপজেলা তাঁতিদলের সদস্য সচিব বাবুল হোসেনের নেতৃত্বে ছাত্রদল ও যুবদলের একাংশ নেতাকর্মীরা সিলেট-১Read More
সিলেট জেলার ৬টি আসনে বিএনপি–জোট প্রার্থীদের পক্ষে মৎস্যজীবী দলের নেতৃবৃন্দকে কাজ করার নির্দেশ
আগামী ১২ ফেব্রুয়ারি, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিলেটের ৬টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীRead More

