ইতালিফেরত যাত্রীদের কারো দেহে করোনাভাইরাস নেই
অনলাইন ডেস্কঃ ইতালি থেকে শতাধিক যাত্রী নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমান শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নম্বর ফ্লাইটে শনিবার সকালে তারা ঢাকায় অবতরণ করেন।
মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে ভয়াবহভাবে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ঢাকায় ফেরা ১৪২ জন বাংলাদেশিকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে।
সেখানে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনাভাইরাস পাওয়া যায়নি।
শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা।
তিনি আরও জানিয়েছেন, প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

