সিলেটে ২ লক্ষ ৫২ হাজার টাকার ভারতীয় নাসির বিড়ি জব্দ
সিলেটের কোম্পানীগঞ্জে ২ লক্ষ ৫২ হাজার টাকার ভারতীয় নাসির বিড়িসহ পিকআপ ভ্যান আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৫ টার দিকে বর্ণি কান্দিবাড়ি এলাকা থেকে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল ইসলামের সাড়াশি অভিযানে এস আই অনিক বড়ুয়া ও এস আই এমরানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে এ গুলো আটক করতে সক্ষম হন।
পুলিশ সূত্রে জানাযায়, বর্ণি মেইন রোডে টহলরত থাকা অবস্থায় একটি পিকআপ দেখে তাদের সন্দেহ আসে। সাথে সাথে তারা চ্যালেঞ্জ ছুড়লে গাড়ি নিয়ে পালিয়ে গিয়ে বর্ণি গ্রামের রাস্তা দিয়ে ঢুকে। একপর্যায়ে পুলিশ নাছোড়বান্দাদের কারনে উপায় না পেয়ে সাথে থাকা লোক সহ ড্রাইবারও পালিয়ে গেলে পিকআপটিসহ ভারতীয় নাছির বিড়ি আটক করে পুলিশ। যেখানে দুই লক্ষ ৫২ হাজার টাকার মালা মাল রয়েছে বলে জানা যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কে এম নজরুল সত্যতা স্বীকার করে বলেন, একটি পিকআপ সহ দুই লক্ষ ৫২ হাজার টাকার ভারতীয় নাছির বিড়ি আটক করেন। এগুলোকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জমা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

