ফ্লাইট চালুর দাবিতে প্রবাসীদের সড়ক অবরোধ
লকডাউনের চতুর্থ দিনে ফ্লাইট চালুর দাবিতে সড়ক অবরোধ করে রেখেছেন প্রবাসীরা।
শনিবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে তারা সড়ক অবরোধ করে রাখেন।
এ সময় কাওরানবাজার থেকে ফার্মগেট বাসস্ট্যান্ড পর্যন্ত যানজট সৃষ্টি হয়। সৌদি প্রবাসী শিয়াব উদ্দিন বলেন, দেশে আসি ২০২১ সালের জানুয়ারির ২২ তারিখ। করোনা ভাইরাসের কারণে বিশ্ব লকডাউনে আটকা করি। সৌদি আরবে আমার ফ্লাইট ছিল ১৫ এপ্রিল। ফ্লাইটের জন্য আমি ভোলা থেকে ১২ এপ্রিল ঢাকায় আসি। এই লকডাউনের মধ্যে আসতে গিয়ে আমার আট হাজার টাকা খরচ হয়ে গেছে। উঠেছি আত্মীয়র এক মেসে। এরই মধ্যে আমার টিকিট ক্যানসেল হয়েছে। ভিসার মেয়াদ শেষ হবে ২০ এপ্রিল।
তিনি আরও বলেন, সৌদি দূতাবাস বলছে, ভিসার জন্য বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করতে। কারণ বাংলাদেশ লকডাউন ডেকেছে, ভিসার ব্যবস্থা করবে বাংলাদেশ। তিনি বলেন, আমরা প্রবাসীরা যেন বিদেশে পৌঁছাতে পারি, সে ব্যবস্থা যেন সরকার আমাদের জন্য করে। আমাদের সরকারের কাছে আর কোনো কিছু চাওয়ার নেই।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

