বুধবার সিলেটে করোনা ভ্যাকসিন নিয়েছেন ১২ হাজার ৭২৫ জন
সিলেটসহ সারা দেশে চলমান করোনাভাইরাস টিকাদান কার্যক্রমে প্রায় ১৬ লাখ মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে দুই-তৃতীয়াংশ পুরুষ ও এক-তৃতীয়াংশ নারী। টিকাগ্রহণের পর এ পর্যন্ত ৫১০ জন বিরূপ প্রতিক্রিয়ার উপসর্গ বা অ্যাডভার্স ইভেন্ট ফলোইং ইমিউনাইজেশন (এইএফআই) রিপোর্ট করেছেন।
এদিকে, বুধবার (১৭ ফেব্রুয়ারি) সিলেট বিভাগে ১২ হাজার ৭২৫ জন নারী-পুরুষ টিকা নিয়েছেন। আর ৭ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত সিলেট বিভাগে ভ্যাকসিন নিয়েছেন মোট ১ লাখ ১৮ হাজার ৩৬১ জন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য জানিয়েছে।
জানা গেছে, বুধবার পর্যন্ত সিলেটসহ সারা দেশে মোট ১৫ লাখ ৮৬ হাজার ৩৬৮ জন মানুষ টিকা নিয়েছেন। এর মধ্যে পুরুষ ১০ লাখ ৬৮ হাজার ৭১৯ জন এবং নারী পাঁচ লাখ ১৭ হাজার ৬৪৯ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেটসহ সারা দেশে টিকাগ্রহণ করেছেন দুই লাখ ২৬ হাজার ৭৫৫ জন। এর মধ্যে পুরুষ এক লাখ ৪৫ হাজার ২০৩ জন ও নারী ৮১ হাজার ৫৫২ জন।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

