সিলেটে ১ জানুয়ারি থেকে শিক্ষকদের বিদ্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ
করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন থেকে স্কুল বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশুনায় বিঘ্ন ঘটছে। যার কারণে সিলেটসহ সারাদেশে নতুন বছরের প্রথম দিন আগামী পহেলা জানুয়ারি প্রধান শিক্ষকসহ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে বিদ্যালয়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
তবে অসুস্থতা ও সন্তানসম্ভবা শিক্ষকদের উপস্থিত থাকতে হবে না। বিষয়টি আজ সোমবার (২৮ ডিসেম্বর) অধিদপ্তরের চিঠিতে বিভাগীয় উপ-পরিচালক, জেলা শিক্ষা অফিসার ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারদের নির্দেশনা বাস্তবায়নের জন্য বলা হয়।
এতে আরও বলা হয়, অন্যান্য বছরের মতো ২০২১ সালের ১ জানুয়ারি প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণির শতভাগ শিক্ষার্থীর মাঝে নতুন বই তুলে দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সংশ্নিষ্টদের ওই দিন বিদ্যালয়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

