বিএনপির কেন্দ্রীয় নেত্রী শামা ওবায়েদ করোনা আক্রান্ত
বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার সন্ধ্যায় শামা ওবায়েদের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান জানান, শামা ওবায়েদ বর্তমান নিজ বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন।
গত ২৯ অক্টোবর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। তিনি এবং তার স্ত্রী বর্তমান রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরে গত ৩০ অক্টোবর বিএনপির সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনেরও করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

