সিলেটে ১জনের মৃত্যু, শনাক্ত আরোও ৩৭ জন
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ৩৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৪২ জন। আর বিভাগে কোভিড-১৯ রোগে একই সময়ে একজনের মৃত্যু ঘটে।
সোমবার (২৬ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৩৭ জন রোগীর মধ্যে সবাই সিলেট জেলারই।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ২৯ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ৭ জন। হবিগঞ্জে ৬ জন রোগী সুস্থ হন। মৌলভীবাজারে কেউ শনাক্ত হননি।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ৪৪১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৪৭৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৩৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৫০৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৬২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৯৭৩ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৬ জন।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

