নিরাপদ খাদ্য (রেস্তোরা) প্রবিধানমালা ২০২০ ও নিরাপদ খাদ্য (খাদ্য প্রত্যাহার) প্রবিধানমালা ২০২০ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
আজ বৃহস্পতিবার সকালে সিলেটের বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে মুজিব বর্ষ উপলক্ষে নিরাপদ খাদ্য (রেস্তোরা) প্রবিধানমালা ২০২০ ও নিরাপদ খাদ্য (খাদ্য প্রত্যাহার) প্রবিধানমালা ২০২০ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) জাকারিয়া’র সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম।
কর্মশালায় গ্রুপ ভিত্তিক পর্যালোচনায় নিরাপদ খাদ্য (রেস্তোরা) প্রবিধানমালা ২০২০ ও নিরাপদ খাদ্য (খাদ্য প্রত্যাহার) প্রবিধানমালা ২০২০ বিষয়ে গুরুত্ব পূর্ণ দিক উঠে আসে।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

