টুলটিকর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত
সিলেট সদর উপজেলার ৫নং টুলটিকর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল ৩ টায় ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহবায়ক এ. কে এম তারেক কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য কাজী মুহিবুর রহমান, আল মামুন, সিরাজুল ইসলামসহ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
সভায় ইউনিয়নের সকল ওয়ার্ড কমিটি দ্রুত গঠন, নির্যাতিত-নিপীড়িত, ত্যাগী ও পরিশ্রমীদের অগ্রাধিকার এবং দলের সদস্য ফরম যাচাই পূর্বক কমিটিতে স্থান দেওয়ার আহবান জানান উপজেলা বিএনপির আহবায়ক এ. কে এম তারেক কালাম।
Related News
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন
রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের ৩৩৮ তম সাপ্তাহিক সভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায়Read More

