ছাতকে গৃহবধূ ধর্ষিণের ঘটনায়একজন গ্রেফতার
সুনামগঞ্জের ছাতকে ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহবধূ (৩৫)। রবিবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের মইনপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
এঘটনায় সোমবার (১৯ অক্টোবর) ভোররাতেই ধর্ষক শাহ আলম (৩৮) কে আটক করেছে পুলিশ। সে একই গ্রামের মৃত মাসুম খা\’র ছেলে।
পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় ওই গৃহবধূ কাজ থেকে ফেরার পথে তার পিছু নেয় শাহ আলম একপর্যায়ে নির্জন স্থানে ওই মহিলাকে জোরপূর্বক ধর্ষণ করে সে। পরবর্তীতে ধর্ষিতা মহিলা স্থানীয় ইউপি চেয়ারম্যান এর কাছে বিচারপ্রার্থী হলে জাহিদপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পলাশ চন্দ্র দাশ তাকে আটক করে থানায় পাঠান।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে এ ঘটনায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন।
Related News
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More
সিলেটের জৈন্তাপুরে স্বামীর পরকীয়া ও একাধিক বিয়ের প্রতিবাদের জেরে নিরপরাধ স্ত্রীর ওপর হামলা এবং একের পর এক মিথ্যা মামলার অভিযোগ
সিলেটের জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর টিলাবাড়ি গ্রামের গৃহবধূ জাহেনারা বেগম তাঁর স্বামী রাশেদুল ইসলাম রাশেদ ওRead More

