চট্টগ্রামে বস্তিতে আগুন, শিশুসহ ২ জনের লাশ উদ্ধার
নগরের আকবরশাহ থানার একে খান এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শিশুসহ দু’জনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। শুক্রবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্র্রোল রুম জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আটটি গাড়ি কাজ করছে। আগুনের তীব্রতা অনেক বেশি ছিল। তবে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর এক শিশুসহ দুইজনের লাশ উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। আগুনে পুড়ে যাওয়া আজমনগর বস্তিতে শতাধিক বসতঘর রয়েছে। আগুনে অধিকাংশ পুড়ে ছাই হয়ে যায়।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

