যুক্তরাষ্ট্রে বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা
যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে শিল্পী বেবী নাজনীনের একক গজলসন্ধ্যা। ৪ জানুয়ারি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বেলোজিনোতে ‘সাম ই গজল’ শিরোনামের এই সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে, যা মার্কিন মুল্লুকে এদেশের কোনো শিল্পীর প্রথম গজলসন্ধ্যা। এর আয়োজক শো টাইম মিউজিক। এ প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর খান আলম বলেন, ‘বেবী নাজনীন আধুনিক, পপ, রক, ফোক ফিউশন থেকে শুরু করে রবীন্দ্র, নজরুলসংগীত, গজল, কীর্তনসহ নানা ধরনের গানে সমান পারদর্শী। তার বহু প্রমাণ তিনি রেখেছেন দেশ-বিদেশের মঞ্চে। দেশের হাতেগোনা যে ক’জন শিল্পী
বিভিন্ন ঘরানার গানের মধ্য দিয়ে শ্রোতার হৃদয় জয় করেছেন, বেবী নাজনীন তাদের অন্যতম। এ কারণেই তাকে নিয়ে এমন ভিন্ন মাত্রার এ আয়োজন। ইতোমধ্যেই এ আয়োজনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং শুরু হয়েছে টিকিট বিক্রি। আমাদের বিশ্বাস এ আয়োজন দর্শকের মাঝে দারুণ সাড়া ফেলবে।’
একক গজলসন্ধ্যা নিয়ে শিল্পী বেবী নাজনীন বলেন, ‘৩৫ বছর আগে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছিল আমার প্রথম একক গজলসন্ধ্যা। সেই গজলসন্ধ্যাটি আমার ক্যারিয়ারে মাইলফলক হয়ে আছে। এরপর বিভিন্ন দেশে গজল পরিবেশনা করেছি। তবে এবারের আয়োজনটি শুধু গজলকে কেন্দ্র করেই। যেজন্য প্রস্তুতি নিতে হচ্ছে একটু ভিন্ন ভাবে। সব মিলিয়ে এটি একটি সুন্দর অনুষ্ঠান হবে বলে আশাবাদী আমি।’
Related News
১ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন
হাজারো দর্শক—শ্রোতাদের বিপুল আগ্রহ, উৎসাহ ও উদ্দিপনার মধ্যদিয়ে সিলেট সদর সমাজ কল্যাণ পরিষদের ১ম প্রতিষ্ঠাRead More
পুলিশি অ্যাকশন সিনেমায় নিরব, মুক্তি জুলাই গণঅভ্যুত্থান দিবসে
৫ আগস্ট ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবসে নতুন সিনেমার ঘোষণা দিলেন চিত্রনায়ক নিরব। ছবিটির নাম ‘দেশ’- যেটিRead More

