চাঁদপুরে মেঘনায় ভারতীয় জাহাজডুবি, ১৪ নাবিক উদ্ধার
ভারতের কলকাতা থেকে আসা সিমেন্টের কাঁচামাল ফ্লাই অ্যাশ বোঝাই এমভি ইজ্জাহ-৩ নামে একটি জাহাজ চাঁদপুরের মেঘনায় প্রবল স্রোতে পড়ে ডুবে গেছে।
মঙ্গলবার সন্ধ্যার আগে চাঁদপুর সদরের হরিণা এলাকায় মেঘনা নদীতে ডুবে যায় এই জাহাজটি।
দুর্ঘটনার সংবাদ পেয়ে তাৎক্ষণিক কোস্টগার্ড, চাঁদপুর স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে জাহাজটির ১৪ নাবিককে উদ্ধার করেছে।
চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, ভারতের কলকাতা থেকে পাঁচ দিন আগে এমভি ইজ্জাহ-৩ নামে এই জাহাজটি ৮৬০ মেট্রিক টন ফ্লাই অ্যাশ নিয়ে বাংলাদেশের মেঘনাঘাটের উদ্দেশে রওয়ানা করে।
জাহাজটি মঙ্গলবার চাঁদপুরের মেঘনা নদীর হরিণা এলাকায় পৌঁছালে তীব্র শ্রুতের মুখে পড়ে নদীতে নোঙ্গর করে। পরে স্রোতের চাপ বেড়ে গেলে এটির নোঙ্গর ছিড়ে পাশের অন্য দুটি জাহাজের সাথে ধাক্কা লেগে ডুবে যায়।
উদ্ধার হওয়া নাবিকরা সবাই নিরাপদে আছেন বলে জানান লুৎফর রহমান।
Related News
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More
প্রেস সচিব খালেদা জিয়ার জানাজা-দাফন পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় হবে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন পূর্ণরাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবেRead More

