র্যাবের হাতে জিন্দাবাজারে মাদক ব্যবসায়ী দুলাল ও সাহেদ আটক
সিলেট নগরীর জিন্দাবাজার এলাকায় দুই যুবক ঘুরাফেরা করছিলেন। তাদের গতিবিধি ছিল সন্দেহজনক। তাদের দিকে নজর রাখছিল র্যাব। তাদেরকে আটক করে তল্লাশি চালিয়ে পকেট থেকে জব্দ করা হয়েছে ইয়াবা।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জের সুনাফর আলীর ছেলে সাহেদ আহমেদ ও সিলেটের জালালাবাদ থানার পূর্বদর্শা গ্রামের মৃত আব্দুল করিম ওরফে কড়ালীর ছেলে দুলাল মিয়া। আজ বুধবার (৮ জুলাই) দেড়টার দিকে তাদেরকে আটক করা হয়। দুলাল দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।
র্যাব জানায়, তাদের কাছ থেকে ৩৩০ পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে। মাদক বিক্রির ৮৯০ টাকাও পাওয়া যায় তাদের কাছে।
র্যাব-৯ এর এএসপি ওবাইন জানান, আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মামলা করেছে। তাদেরকে কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে যুক্তরাজ্য প্রবাসী মুজিব আলীর বসত বাড়ী দখলের প্রতিকার চেয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রীর বরাবরে লিখিত আবেদন
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আকলুকান্দি ইউনিয়নের মিলিক গ্রামের যুক্তরাজ্য প্রবাসীর পৈত্রিক বসতবাড়ী ও সায় সম্পত্তিRead More
হবিগঞ্জে নিজ খামার থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
হবিগঞ্জের বাহুবলের নিজের খামার থেকে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের নৃশংস হামলায় মোঃ সায়েদ (৪০) নামেRead More

