করোনা আক্রান্তে শীর্ষে সিলেট জেলা, শনাক্তের সংখ্যা ২৭শ ছাড়াল
সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলা করোনা আক্রান্তের ক্ষেত্রে শীর্ষে রয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুও সিলেট জেলায়। এ জেলায় এখন মোট আক্রান্ত হয়েছেন ২৭ শত ৫৮ জন। এবং মৃত্যু ৬৮ জনের। সিলেট জেলায় সুস্থ হয়ে উঠেছেন মোট ৫১৩ জন।
রোববার (৫ জুলাই) দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কিত প্রতিদিনের প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায় শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের সিলেট ও হবিগঞ্জ দুই জেলায় মিলে মোট আক্রান্ত হয়েছেন ৬০ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৪ জন আর হবিগঞ্জ জেলায় ৩৬ জন। তবে এ সময়ে সুনামগঞ্জ জেলায় নতুন করে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি।
অপরদিকে মৌলভীবাজারের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যমতে এ জেলায় নতুন করে আরও ৩৫ জন আক্রান্ত হয়েছেন। চলতি মাসের ১ এবং ২ তারিখের প্রেরণকৃত নমুনায় নতুন করে এ ৩৫ জনের করোনা শনাক্ত হয়। সব মিলে সিলেট বিভাগে এখন করোনা আক্রান্তের সংখ্যায় ৫১৩৫ জন।
এদিকে শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২ জন। নতুন মৃত্যুবরণ করা দুইজনই সিলেট জেলার বাসিন্দা। সব মিলিয়ে সিলেট বিভাগে মোট মৃত্যুর সংখ্যায় এখন ৮৬ জন।
অপরদিকে শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৩ জন। এর মধ্যে সিলেট জেলায় ২২ জন, সুনামগঞ্জে ৩৫ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজারে ১৩ জন। সব মিলিয়ে বিভাগে মোট সুস্থ হয়ে উঠেছেন ১৯৯৮ জন।
Related News
ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” সিলেট সাব- জোনাল অফিসের উদ্বোধন
সিলেটের ঘোপাল হাজী বাড়ীতে “বিজ” (বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস)-এর নতুন সাব- জোনাল অফিসের উদ্বোধন অনুষ্ঠিতRead More
ইফতার মাহফিলে অতিথিবৃন্দ:সামাজিক সম্প্রীতি রক্ষায় সিলেট প্রেসক্লাবকে অতীতের মতো ভূমিকা রাখতে হবে
সিলেট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে সরকারি ও বিরোধী দলের মধ্যে ভারসাম্য বজায় রাখতে মিডিয়াকে গুরুত্বপূর্ণRead More

