ছড়ারপার মসজিদে কামরানের প্রথম জানাজা সম্পন্ন
সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরানের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে।
দুপুর পৌণে ২টার দিকে জোহরের নামাজের পর কামরানের বাসার পাশের ছড়ারপার জামে মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তিনি আমৃত্যু এই মসজিদের মোতাওয়াল্লী ছিলেন। সেখানে জানাজা শেষে মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে নগরীর মানিকপীরের টিলায়। সেখানে আরেক দফা জানাজা শেষে মা-বাবার কবরের পাশে দাফন করা হবে তাকে।
ছড়ারপার জামে মসজিদে কামরানের জানাজা পড়ান তাঁর ভাতিজা হাফিজ ইমতিয়াজ আহমদ আফজাল।
এরআগে, বেলা ১২টা ২০ মিনিটের দিকে কামরানের মরদেহবাহী এম্বুলেন্সটি ছড়ারপারস্থ বাসায় প্রবেশ করে। এম্বুলেন্সটি প্রবেশের সাথে সাথেই কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী ও প্রতিবেশীরা। পরে বাসায় গোসল করিয়ে মরদেহ মসজিদে নিয়ে যাওয়া হয়।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

