টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে টুকেরগাঁওয়ে নিজ গ্রামবাসীর সঙ্গে তাঁর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন সাবেক প্রধান শিক্ষক মাওলানা মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব করিম মিয়া, হাফিজ ক্বারি কাজী জুনায়েদ আহমদ, আব্দুল হাই, হাফিজ মাওলানা কাজী আহমদ শিবলী, মাসুম আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক নুরুল ইসলাম, লালা মিয়া, হেলাল, মহি উদ্দিন, সালিক মিয়া, সুন্দর আলী ও আব্দুর রহিম। সভাটি সঞ্চালনা করেন প্রকৌশলী আবুজর গউছ।
এছাড়াও সভায় এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও পাড়ার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় নোমান আহমদ তাঁর দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি জানান, আন্দোলন-সংগ্রামে জীবন বাজি রেখে রাজপথে সক্রিয় ছিলেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণের সময় তাঁর পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেলেও মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে তাঁর কার্যক্রম অব্যাহত ছিল বলে উল্লেখ করেন তিনি।
কাউন্সিলর পদে নির্বাচনের বিষয়ে নোমান আহমদ জানান, দল তাঁকে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে বিবেচনা করলে তিনি সর্বোচ্চ শ্রম, মেধা ও সততার সঙ্গে ওয়ার্ডবাসীর পাশে থাকার চেষ্টা করবেন। দলীয় সমর্থন ও প্রয়োজনীয় অনুমোদন পেলে সর্বস্তরের মানুষের সহযোগিতা, ভালোবাসা ও দোয়া নিয়ে নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।
নোমান আহমদ বলেন, ৩৯ নং ওয়ার্ডকে পরিচ্ছন্ন, নিরাপদ, আধুনিক ও জনবান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তোলাই তাঁর অন্যতম লক্ষ্য। এ ক্ষেত্রে রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন, পরিচ্ছন্নতা কার্যক্রম, শিক্ষা ও স্বাস্থ্যসেবা, ক্রীড়া এবং যুবসমাজের উন্নয়নসহ নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনার কথা জানান তিনি।
সভায় উপস্থিত বক্তারাও নোমান আহমদের কাউন্সিলর পদে নির্বাচনের আগ্রহের বিষয়ে তাঁদের মতামত তুলে ধরেন। তাঁরা জানান, দলীয় মনোনয়ন পেলে নোমান আহমদের পাশে থেকে নির্বাচনী কার্যক্রমে সহযোগিতা করবেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিক সুবিধা ও এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত এলাকাবাসী তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
Related News
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলা ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা
সিলেট বিভাগ গণদাবি পরিষদ বিয়ানীবাজার উপজেলার ১৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। Read More

