Main Menu

ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা ‎

ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে আলোচনা সভা করেছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’।

‎​মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সমবায় ভবনস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

‎সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
‎​আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, সিলেটে ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের কাজ ধীরগতিতে চলায় এবং সিলেট-আখাউড়া রেললাইন ডাবল না হওয়ায় যোগাযোগ ব্যবস্থার চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সিলেটবাসীকে। এসব গণদাবি অনতিবিলম্বে বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।
‎​সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিষদের সহ-সভাপতি মুসলেহ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি ও জাদুশিল্পী মো. বেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ সেলু, তথ্য ও প্রচার সম্পাদক সাংবাদিক এম রহমান ফারুক, দপ্তর সম্পাদক সেলিম আহমদ, এম উস্তার আলী এবং সিরাজ উদ্দিনসহ আরও অনেকে।






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *