Tuesday, August 11th, 2026
ঘনঘন লোডশেডিং বন্ধ ও সিলেট-ঢাকা ৬ লেনের কাজ দ্রুত শেষের দাবিতে সিলেট বিভাগ গণদাবি পরিষদের সভা
ঘনঘন বিদ্যুৎতের লোডশেডিং বন্ধ, সিলেট-আখাউড়া রেললাইন ডাবললাইনে উন্নীতকরণ এবং সিলেট-ঢাকা ৬ লেন মহাসড়কের নির্মাণকাজ দ্রুত শেষ করার দাবিতে আলোচনা সভা করেছে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৫টায় নগরীর সমবায় ভবনস্থ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক এম শফিকুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে অধ্যাপক এম শফিকুর রহমান বলেন, সিলেটে ঘনঘন লোডশেডিংয়ের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজকর্মRead More

