সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর।
শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ‘নতুনধারা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’ শীর্ষক এই সম্মাননা প্রদান অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের তারকাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন।
অনুষ্ঠানের শুরুতেই ঢালিউডের কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা ও প্রখ্যাত সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের হাতে আজীবন সম্মাননা তুলে দেওয়া হয়। দর্শকদের করতালিতে আবেগঘন ও স্মরণীয় হয়ে ওঠে সেই মুহূর্ত।
ইমতু ও নাদিয়া আফরিন মিমের উপস্থাপনায় এবং বাইফা অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মেরিনা আক্তারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাইফার অ্যাডভাইজার মো. মনসুরুল হক, ডিরেক্টর আন্দ কিরণ, প্রতিষ্ঠাতা শাহরিয়ার স্বপন এবং একুশে টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম।
এবারের আসরের বিশেষ আকর্ষণ ছিল বাইফার শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’-এর ট্রেলার উন্মোচন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি, ডিজিটাল কনটেন্ট ও সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২৯টি বিভাগে শিল্পী ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হয়।
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে “দৈনিক আজকের বসুন্ধরা” পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি মাহবুব আহমদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়।
Related News
শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট বাংলাদেশের মানববন্ধন
বহুল আলোচিত ৪ বছরের শিশু ফাহিমা হত্যার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে হিউম্যানRead More
সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ মাহবুব আহমদ পেলেন সম্মাননা
জমকালো আয়োজনে শেষ হলো বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬-এর ৫ম আসর। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হলRead More

