রোটারী ক্লাব সিলেট পাইওনিয়ারের শীতবস্ত্র বিতরণ সম্পন্ন
রোটারী ক্লাব অব সিলেট পাইওনিয়ারের শীতবস্ত্র বিতরণ ও বার্ষিক আনন্দ ভ্রমন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৪ই জানুয়ারি) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার মুড়িরগুল গ্রামে ক্লাবের ৪র্থ প্রজেক্ট “শীতবস্ত্র বিতরণ” অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এদিন গ্রামের ১০০ জন অসহায় দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। ক্লাবের প্রেসিডেন্ট মোঃ মুরাদুজ্জামান চৌধুরীরর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সেক্রেটারী ওলিউর রহমান, আইপিপি নুরুল ইসলাম রুপন, চার্টার্ড প্রেসিডেন্ট পিপি মোঃ আব্দুস সালাম, পিপি রাহিম ইসলাম মিছলু, পিপি মাহবুব ইকবাল মুন্না,পিপি মকসুদুর রহমান চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আব্দুল হাফিজ চৌধুরী (আবু), ইন্টারন্যশনাল সার্ভিস ডিরেক্টর তোফায়েল আহমদ, বুলেটিন এডিটর এম রহমান ফারুক প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে ক্লাবের নেতৃবৃন্দ মাধবকন্ড জলপ্রপাত ও হাকালুকি হাওরের পাখিবাড়ীতে বার্ষিক আনন্দ ভ্রমন করেন।
Related News
মাসুকগঞ্জ বাজারে বাসিয়া নদী পুনখননের উদ্যোগ, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
সিলেট সদর উপজেলার মাসুকগঞ্জ বাজার এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে। বহুদিন ধরে অবহেলিতRead More
সিলেটে একসঙ্গে ৬ হাজার শিশুর জন্মদিন উদযাপন
সিলেটে একসঙ্গে প্রায় ৬ হাজার সুবিধাবঞ্চিত শিশুর জন্মদিন উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬Read More

