সিলেটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদ্যাপিত
বুধবার ২৫ জুন যথাযথ মর্যাদায় সিলেটে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উদ্যাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য এবং স্লোগান নির্ধারণ করা হয়েছে প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়।”
সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার,খান মোঃ রেজা-উন-নবী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার, মাসুদ রানা।
মুল প্রবন্ধ উপস্থাপন করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বন পরিবেশ ও বিজ্ঞান বিগের অধ্যাপক ড. ফারজানা রায়হান।
অনুষ্ঠান শেষে বিষয় ভিত্তিক প্রতিযোগীতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Related News
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে বিভিন্ন মহলের অভিনন্দন
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক কয়সর আহমদকে উষ্ণ অভিনন্দন ওRead More
টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়
সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেনRead More

