সিলেট সীমান্তে অনুপ্রবেশে নারী-শিশুসহ ১৬ জনকে আটক
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার সকাল ৮টার দিকে কানাইঘাটের আটগ্রাম সীমান্ত দিয়ে বিএসএফ পুশইন করলে তাদেরকে আটক করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আটকদের মধ্যে ৮ জন পুরুষ, ৬ জন নারী ও ২ জন শিশু রয়েছে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে আটগ্রাম সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তারা ভারতের অভ্যন্তরে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। সকালে বিএসএফ তাদেরকে পুশইন করে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিক তদন্ত শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

