সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নে বন্যার্তদের মাঝে শাড়ি ও ড্রেস বিতরণ
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নে ইউ সি বি ব্যাংকের অর্থায়নে বন্যার্তদের মাঝে শাড়ি ও ড্রেস বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ঘোপাল গ্রামে উপজেলা চেয়ারম্যানের বাড়ীতে বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের ১নং ওয়ার্ডের সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মোহাম্মদ শাহানুর, বীর মুক্তিযোদ্ধা মো. নাজিম উদ্দিন, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুজাহিদ আলী।
উপস্থিত ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহীন, ১নং ওয়ার্ড সদস্য মো. ইউসুফ আলী, ৪নং ওয়ার্ড সদস্য শাহবাজ আহমদ, ৬নং ওয়ার্ড সদস্য কাছা মিয়া, ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল্লাহ আল মামুন, ৮নং ওয়ার্ড সদস্য মুক্তাদির আহমদ, আওয়ামী লীগ নেতা মো. নুর মিয়া, আব্দুল মন্নান, নজরুল ইসলাম, আব্দুস সালাম প্রমুখ।
Related News
অপরিকল্পিত খাল খনন কর্মসূচি প্রত্যাহারের দাবিতে কান্দিগাঁও ইউনিয়নের দর্শায় কৃষকদের প্রতিবাদ সভা
সুরমা নদী থেকে দর্শা মৌজার মধ্য দিয়ে পরিকল্পিত খাল খননের সিদ্ধান্ত বাতিলের দাবিতে সরব হয়েRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স শাখার কমিটি গঠন
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যেRead More

