জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে ক্যাপ ফাউন্ডেশনের নগদ অর্থ বিতরণ
সিলেট সদর উপজেলার জালালাবাদ ও হাটখোলা ইউনিয়নে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে যাকাত ফান্ড থেকে দুইশত পঞ্চাশ জনকে আড়াই হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুন) জালালাদের শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. একে আব্দুল মোমেন এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সুজাত আলী রফিক।
ক্যাপ ফাউন্ডেশনের সিইও নুর হুমায়ূনেরয়ূনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)এর সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ, সিলেট সরকারি কলেজের সাবেক জিএস ও শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফারুক আহমদ, সাবেক ছাত্রনেতা আশরাফ সিদ্দিকী, ড. একে আব্দুল মোমেন এমপির ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল, শাহজালাল বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফখর উদ্দিনসহ জালালাবাদ- হাটখোলা ইউপি সদস্যগণ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন ক্যাপ ফাউন্ডেশনের কো- অর্ডিনেটর দিলোয়ার হোসেন।
Related News
সিলেটে রাজপথ চাঙা করতে এডভোকেট শামসুজ্জামান জামানকে মাঠে নামানোর দাবি: আব্দুল মালেক
সিলেট নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে নাশকতা, জ্বালাও-পোড়াও ও ভাঙচুরের অপচেষ্টা রুখতে সিলেটে বিএনপিরRead More
সিলেট সদর উপজেলায় জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪০ লাখ টাকার অনুদানের চেক বিতরণ
সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবায় বড় ধরনের পরিবর্তন আনতে একাধিক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা এবং বিদ্যমান চিকিৎসাপ্রতিষ্ঠানের সক্ষমতাRead More

