দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস ছাত্তারকে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান
সিলেটের দক্ষিণ সুরমা রেস্তোরা মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাজী আব্দুস ছাত্তারকে যুক্তরাজ্য যাত্রা উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৮ জুন) রাতে অস্থায়ী কার্যালয়ে সমিতির সভাপতি হাজী আব্দুস ছাত্তার এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমানের সঞ্চালনায় সমিতির এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সমিতির সভাপতি হাজী আব্দুস ছাত্তারকে সংবর্ধিত করা হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি হাজী মো. আব্দুল কাদির, তোফায়েল আহমদ চৌধুরী, মো. বদরুল ইসলাম, মো. ফারুক মিয়া, শরিফ আহমদ, কোষাধ্যক্ষ আব্দুল খালিক লস্কর, সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, মো. আলী হোসেন, এমদাদুল হক, জহির রায়হান, রুহেল মিয়া, আল আমিন, প্রচার সম্পাদক মো. আব্দুল কাদির প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে সমিতির সহ-সভাপতি তোফায়েল হোসেন চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়।
জরুরী সভায় হাজী আব্দুস ছাত্তারের যুক্তরাজ্য যাত্রায় শুভকামনা এবং তার শারীরিক সুস্থতা কামনা করা হয়।
Related News
বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের সিলেট বিভাগীয় কমিটি ঘোষণা করলেন, শাহ মুনিম
বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অধিকার রক্ষায় কাজ করা সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণRead More
মার্শাল আর্টে মেডেল জয়ী মারিয়া ও রেসিকাকে পূর্ব চৌকিদেখী সমাজ কল্যাণ সমিতির সংবর্ধনা
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ মার্শাল আর্ট ইভেন্টে জেলা পর্যায়ে গোল্ড মেডেল ও বিভাগীয় পর্যায়ে সিলভারRead More

