ড. এ কে আব্দুল মোমেন পুনরায় দলীয় মনোনয়ন পাওয়ায় সিলেটে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপিকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন।
দলীয় মনোনয়ন পাওয়ায় আওয়ামীলীগের সভানেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে সিলেটে তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্টিত হয়।
আজ রবিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মদিনা মার্কেট থেকে সদর উপজেলা যুবলীগ নেতা আবু সুফিয়া এর নেতৃত্বে এ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। মিছিল শেষে মিষ্টি মুখ করেন মিছিলকারীরা।
মিছিলে অংশগ্রহণ করেন সাবেক জালালাবাদ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদ কুদ্দুস, কান্দিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আল মামুন শাহিন , মহানগর সেচ্ছাসেবক লীগের ৮ নং ওয়ার্ডের সভাপতি কাদির খান, মহানগর ছাত্রীলীগ নেতা হিমেল দাস রিকি, ৩৭ নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ আজাদ, সাবেক মহানগর ছাত্রলীগ নেতা ময়নুল, যুবলীগ নেতা সুহেল আহমদ, ছাত্রলীগ নেতা মিটুন, জাকির, সুমন, রুবেল, আব্দুল হামিদ, রুহেল, মঈন খান মখলিস ও সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ ।
উল্লেখ্য রবিবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।
Related News
মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা কমিটির কেক কাটা ও আলোচনা সভা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা শাখা আয়োজিত কেক কাটা ওRead More
সিলেট সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটি বিলুপ্ত ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল সিলেট জেলা শাখার আওতাধীন সদর উপজেলা মৎস্যজীবী দলের কমিটির মেয়াদ উত্তীর্ণRead More

