ইইউ প্রতিনিধি দলের সাথে জামায়াতের বৈঠক
ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বেলা আড়াইটা থেকে সাড়ে ৩টা পর্যন্ত ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সাথে এ বৈঠক গুরুত্বপূর্ন অবদান রাখবে বলে মনে করে জামায়াত।
জামায়াতের নায়েবে আমির ডা: সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম, প্রচার সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. আ: রব।
উল্লেখ্য, এর আগে আওয়ামী লীগ ও বিএনপির সাথেও বৈঠক করেছে ইইউ প্রতিনিধি দল।
Related News
অবশেষে পরিচয় পাওয়া গেল শূন্যরেখায় ঘোরা বৃদ্ধের
জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে এক ভারতীয় মুসলিম বৃদ্ধকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। কয়েকদিনRead More
দুর্যোগ মোকাবিলায় যুবকদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ড. মির শাহ আলম
অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র আয়োজনে শনিবার (৪ এপ্রিল) বিকেলে নর্থ সাউথ ইউনিভার্সিটির অডিটোরিয়ামে ‘বিয়ন্ডRead More

