সিলেটের ওসমানীনগরে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ২
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকার খলারায় নিরাইয়ার ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের বিয়ানীবাজারের একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা ও ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর হরিপুর গ্রামের সৈয়দ আবুল মোবারকের ছেলে সৈয়দ লুৎফুর রহমান (৩৫) এবং মাইক্রোবাসের চালক মারজান হোসেন (৩০)। মারজানের বাড়ি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন অনন্তপুর গ্রামে। তিনি দক্ষিণ সুরমার চন্ডিপুল মাইক্রোবাস উপ-কমিটির সদস্য।
বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব।
তিনি জানান- সিলেটগামী দ্রুতগামী মাইক্রোবাসটি গোয়ালাবাজার খলারায় এলাকায় একটি সেতুর ওপর ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় এসময় ঘটনাস্থলেই মাইক্রোবাসচালক ও ব্যাংক কর্মকর্তা মারা যান। পরে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে হতাহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।
এ দুর্ঘটনায় আরও তিন-চারজন আহত হয়েছেন। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি।
ঘটনাস্থল থেকে মাইক্রোবাসটি উদ্ধার করে শেরপুর হাইওয়ে থানায় নেওয়া হয়েছে এবং সব প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
কর্মচারিদের ন্যায্য দাবী আদায়ে সকল প্রচেষ্টা চালাবো, ড. মির শাহ আলম
বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ও অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এআরএবি)’র প্রেসিডেন্ট ড. মির শাহ আলমRead More
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে।Read More

