পাওয়া গেলো সিলেটের নিখোঁজ আরেক মাদরাসা ছাত্রকে
সিলেট নগরীর জিন্দাবাজারস্থ মিতালী ম্যানশনের বাসিন্দা আবুল বাশারের ছেলে নগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র লিমন হোসেনকে (১২) উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৫ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে কোতোয়ালি মডেল থানাপুলিশ তাকে উদ্ধার করে।
‘লেখাপড়ার চাপে’ গত ৮ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে মাদ্রাসার উদ্দেশে বাসা থেকে বের হয়ে লিমন মাদ্রাসায় যায়নি। পরে বাসায়ও ফেরেনি সে। সকল সম্ভাব্যস্থানে খোঁজ করে তাকে না পেয়ে লিমনের উদ্বীগ্ন বাবা গত ১৩ অক্টোবর সিলেট কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
পরবর্তীতে তাকে খুঁজতে মাঠে নামে পুলিশ। অবশেষে শনিবার রাতে তাকে হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
উদ্ধারের বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া সেল বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানিয়েছে।
Related News
সিলেটে ‘বিভাগীয় পাঠক সমাবেশ’ অনুষ্ঠিত একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, সেটি পরিবার এবং সমাজের জন্য সবচেয়ে বড় সম্পদ, সচিব কানিজ মওলা
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেছেন, একজন সন্তান যদি মানবিক সন্তান হয়ে ওঠে, তবেRead More
সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা ও জননিরাপত্তা সুসংহত করতে সিলেটবাসী আর চুপ করে থাকবে না, অধ্যাপক শফিকুর রহমান
গণদাবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট অধ্যাপক শফিকুর রহমান বলেছেন, সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্য রক্ষা এবংRead More

