শামসুদ্দিন হাসপাতালে ২ জনের মৃত্যু, সুস্থ হলেন আরও ২ জন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। তবে তারা কেউই করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন না। এছাড়া আজ হাসপাতাল থেকে আরও ২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।
বুধবার (১৩ মে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, বুধবার ২ জন করোনা আক্রান্ত পুরুষ সুস্থ হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন ২ জনের মৃত্যু নিশ্চিত করে তিনি বলেন, মারা যাওয়া দুজন করোনা আক্রান্ত ছিলেন না। পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছিল।
এ পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে ১২ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেন।
বুধবার (৬ মে) বেলা পৌনে ১টার দিকে হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় ৫ জন করোনাজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। এরপর ৯ মে শনিবার আরও ৪ জন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। সোমবার (১১ মে) দুপুরে আরও ৩ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
Related News
৩ বারের সাবেক সংসদ সদস্য এ মুকিত খানের শারীরিক খোঁজখবর নিতে বাসায় গণদাবি নেতৃবৃন্দ
সিলেট বিভাগ গণদাবি পরিষদের উপদেষ্টা এবং সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনের তিনবারের সাবেক সংসদ সদস্য এRead More
সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
প্রবাসে সিলেট বিভাগের মানুষের অধিকার আদায়, জনকল্যাণ এবং দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় নিয়েRead More

